1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঈদুর রহমান রিমন বিএমএসএফএর সিনিয়র সহ-সভাপতি মনোনীত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

সাঈদুর রহমান রিমন বিএমএসএফএর সিনিয়র সহ-সভাপতি মনোনীত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩১৪ বার

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি মনোনীত হলেন সাঈদুর রহমান রিমনক।

১২ই মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনের মাঠে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানিয়েছেন বিএমএসএফএর সেক্রেটারি আহমেদ আবু জাফর।

তিনি বলেন,জার্নালিস্ট শেল্টার হোমের কার্যক্রম চালু, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষনসহ বিএমএসএফের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সাংবাদিক নেতা সাঈদুুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর গৃহীত বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাহবুবুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, কেন্দ্রীয় নেতা আলহাজ্জ মাসুম বিল্লাহ ও আমেনা ইসলাম প্রমূখ। বরেন্য সাংবাদিক সাইদুর রহমান রিমনকে ফুলদিয়ে বরণ করা হয়।

দেশের বরেন্য সাংবাদিক নেতা, সাহসী সাংবাদিক সাঈদুর রহমান রিমন দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র প্রধান হিসেবে সুনামের সহিত দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করে আসছেন । গত ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কাউন্সিলে তিনিসহ আরো ৮জনকে বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয় বলে দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে জানিয়েছেন বিএমএসএফএর সেক্রেটারি আহমেদ আবু জাফর। সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর বলেন, জনাব সাইদুর রহমান রিমন দীর্ঘদিন ধরে সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন, আজ কর্মের পরিধি বাড়িয়ে দিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net