1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ রাতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

আজ রাতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৮৩ বার

ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় ব্যাপক আলোচনায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন তিনি। সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।

সূত্র মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব। ওয়াসিম খান বলেন, “সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছে।”
এদিকে সাকিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বোর্ডের কয়েকজন কর্মকর্তার ‘দায়িত্বের প্রতি অবহেলা’ নিয়ে মন্তব্য করেন। এরপর বোর্ড থেকে জরুরি সভা ডেকে তার আইপিএল খেলার অনুমতি বাতিলের ইঙ্গিত দেয়া হয়।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে এসেছে তৃতীয় সন্তান। নবজাতকের বয়স সাতদিন হওয়ার আগেই এবার জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net