1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উৎসব মুখর পরিবেশে পলাশে দুই ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

উৎসব মুখর পরিবেশে পলাশে দুই ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্ধ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৫০ বার

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার রুমানা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জুবাইদা খাতুন। নির্বাচনে গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন নির্বাচন করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকে লড়বেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামার ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কায় মো: আলমগীর হোসে, সতন্ত্র প্রার্থী হিসেবে চশমা মার্কায় মো: জাকির হোসেন ও আনারস মার্কায় নাসির আহাম্মেদ নির্বাচন করছেন। অন্যদিকে ডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান সাবের-উল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় কাউছার মাহমুদ ও সতন্ত্র প্রার্থী কামাল হোসেন চশমা প্রতীকে নির্বাচন করছেন। পাশাপাশি ৯টি ওয়ার্ডে ৩৪ জন সাধারণ সদস্য ও ১১ জন নারী সদস্য নির্বাচন করছেন। আগামী ১১ এপ্রিল এ দুটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net