1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে পিকনিক! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

করোনার দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে পিকনিক!

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৫৯ বার

করোনাকালের প্রথম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় সরকার। এরপর বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েও শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পূর্ব সিদ্ধান্ত বহাল রাখে। এরই মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ। ঠিক সেই সময়েই গত ২০ মার্চ ২২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদা গ্রহণ করে শিক্ষকদের নিয়ে কুষ্টিয়া লালন শাহের মাজার ও শিলাইদাহ রবীন্দ্র কুঠিবাড়ি পিকনিক করে আসলেন গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমীন। পিকনিকে অংশ নিতে দেখা গেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহাকেও। অংশগ্রহণ করলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষক। এ পিকনিকের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে ওই শিক্ষা অফিসারের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক জানিয়েছেন, পিকনিকের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদর উপজেলার ৭টি ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রতিটি স্কুল থেকে এক হাজার করে চাঁদা নিয়েছেন। যারা পিকনিকে অংশগ্রহণ করেননি তাদেরকেও চাঁদা দিতে বাধ্য করেছেন।
এদিকে পিকনিকের ছবি ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় কেউই সামাজিক দূরত্ব না মেনে, মুখে মাস্ক না পরে কেক কাটাসহ আনন্দ উল্লাস করছেন। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমীন বলেন, শিক্ষকদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলাম। আর কোন কথা বলতে পারব না বলেও জানিয়ে দেন তিনি।
পিকনিকে অংশগ্রহণের বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বলেন, পিকনিকে আমন্ত্রিত অতিথি ছিলাম মাত্র। তবে চাঁদা গ্রহণের বিষয়টি আমার জানা নেই। চাঁদা গ্রহণের কোনো অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান বলেন, এসময়ে এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net