1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার!! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরায় অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার!!

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৬৭ বার

মাগুরা সদরের দারিয়াপুর গ্রামে ০১ মার্চ সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নৃশংস এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এর দাবী জানিয়েছেন গ্রামবাসী।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে দারিয়াপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে আবু তাহেরের বাগানে সোমবার সকালে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে যান স্থানীয়রা। এ সময় আগুনে পোড়া বাঁশের কঞ্চি ও পাতার মাঝে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বাগান মালিকসহ উৎসুুক জনতা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, উৎকন্ঠা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি আশংকা করছেন দূরবর্তী কোন এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যা করে রাতের বেলা এ গ্রামে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এর দাবি জানান। মাগুরায় গত ১ সপ্তাহে অন্তত ২টি চাঞ্চলকর নৃশংস মধ্যযুগীয় হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে শনাক্তের ব্যবস্থা নেয়া হবে। বিকেল পৌন ৪টার দিকে মাগুরা সদর থানার ডিউটি অফিসার এস আই নিক্কন মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন এখন পর্যন্ত থানা কোনো মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন রয়েছে, রাত ৮টার পরে খবর নিলে হয়তো জানা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net