ঢাকা   ০৩:১৩:৪০ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লাকসামে করোনা মোকাবিলায় আবার মাঠে নেমেছে পুলিশ

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’— এই প্রতিপাদ্যে সামনে রেখে কুমিল্লার লাকসামে করোনাভাইরাস মোকাবিলায় আবার মাঠে নেমেছে থানা পুলিশ।
রোববার সকাল১০টার দিকে লাকসাম থানা পুলিশের উদ্যোগে শহরে সচেতনতামূলক আলোচনাসভা, শোভাযাত্রা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

পৌরশহরে চাঁদপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল) মো. মহিতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফাজ্জল হোসেন, উপপরিদর্শক মনোজ কান্তি কুরি, সহকারী উপ-পরিদর্শক ফয়েজ আহমদ, মো. জাকির হোসেনসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

সচেতনামুলক আলোচনা সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, এখনও মহামারি শেষ হয়নি। করোনার প্রকাপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। শুধু মাস্ক পরলেই হবে না, সাবানপানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস চালু রাখতে হবে। দ্বিতীয় ধাপে করোনা মোকাবিলায় উপজেলায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি