1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩২৩ বার

সময়টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার গাইবান্ধার সাংবাদিক সমাজ মানববন্ধনের কর্মসূচি পালন করে।

জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সাংবাদিক গণসংহতি সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আবু জাফর সাবু, প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাশ, নুরুজ্জামান প্রধান, দেশ টিভি ও কালেরকন্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, মানবজমিনের উত্তরাঞ্চল প্রধান ও মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার সিদ্দিক আলম দয়াল, ইনিডপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, একুশে টেলিভিশনের আফরোজা লুনা, এসএ টিভির কায়ছার প্লাবন, গাইবান্ধা ডট নিউজের বার্তা প্রধান ও সময়ের আলোর প্রতিনিধি কায়ছার রহমান রোমেল, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক ও শিক্ষক নিয়ামুল আহসান পামেল, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ স¤পাদক শাহ আলম যাদু প্রমুখ।

সাংবাদিক গণসংহতি সমাবেশ সঞ্চালন করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরাও সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান।

বক্তারা বলেন, রংপুরে ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা বিপিডি’র অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রচার করায় রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারিদের শাস্তির দাবি জানান।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দূর্ঘটনার শিকার সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল সাংবাদিকের জন্য সরকারিভাবে বিমা চালু করার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net