1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজার

সারোয়ার আলম:স্টাপ রিপোর্টার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৯৪ বার

সপ্তাহের শেষ কার্যদিবসে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। আজ উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সেই সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সূচক ও লেনদেন কমলেও এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭.৬৯ পয়েন্টে, ২০২০.৯০ পয়েন্টে এবং ১১৩৩.৫৩ পয়েন্টে।

আজ ডিএসই ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯১ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৭.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২৩.৬৮ শতাংশের এবং ১৩২টির বা ৩৮.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪.৫৩ পয়েন্টে। সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net