1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ 

মাগুরার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৬৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ মার্চ সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিয়া মাহমুদুল গনি শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।
সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান লিখনসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, একসময় মানুষ দুরদুরান্তে হেটে গিয়ে স্কুলে লেখাপড়া করতেন। এখন ঘর থেকে বের হলেই পাকা রাস্তা, যাতায়াতের রয়েছে যানবাহন। সরকার উপবৃত্তি দিচ্ছে, বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দিচ্ছে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য অত্যাধুনিক ভবন বরাদ্দ দিচ্ছে। সম্মিলনী বিদ্যালয়টি একসময় বৃহত্তর যশোর জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ছিল, শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে এসে এই বিদ্যালয়ে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্র্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং করছেন। আগামীতে বিদ্যালয়ের সেই ঐতিহ্য ফিরে আনতে হবে। এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের এ ভবনের কাজ শুরু হলো। আগামীতে এ বিদ্যালয়ে আরো ভবন বরাদ্দ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net