1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ

লালমনিরহাটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১৯ বার

বুধবার সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেড বড়বাড়ীহাট অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে “বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা আলোকিত করুক প্রতিটি দুয়ার” শ্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন বড়বাড়ীহাট বণিক সমিতির সভাপতি গোলাম রব্বানী। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার সিনিয়র অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদ, দুয়ার সার্ভিসেস্ লিমিটেডের বিডিইএক্স নূর-ই-আলম
সিদ্দিকী। বক্তব্য রাখেন বড়বাড়ীহাট অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট সাহেবর হোসেন সুমন প্রমুখ। এ সময় দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ বড়বাড়ীহাট অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা-কর্মচারী, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ২শত ৫০টি ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net