1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সুদারুর বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত শেষে ফিরে আসার পর মারা-মারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

লালমনিরহাটে সুদারুর বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত শেষে ফিরে আসার পর মারা-মারী

স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৫৫ বার

লালমনিরহাটে সুদারুর বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত শেষে ফিরে আসার পর উভয় পক্ষে মারা-মারী আহত ৪ জন।
জানা গেছে, লালমনিরহাটে ঔষধ ফার্মেসীর অন্তরালে লক্ষ—লক্ষ টাকার জমজমাট সুদের ব্যবসা। ওই সুদারুরের বিরুদ্ধে লালমনিরহাট পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামের মৃত. মতিয়ার রহমানের ছেলে মো: মজিবর রহমান (টুলু) চাঁদনী বাজার এলাকায় রহমান ফার্মেসী দিয়ে ঔষধ ব্যবসার অন্তরালে লক্ষ—লক্ষ টাকা সুদের উপর বসিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষের নিকট হাজারে প্রতিমাসে ১শত টাকা সুদ হিসেবে গ্রহণ করে থাকেন। তার দাবীকৃত টাকা দিতে কোন কারণে বিলম্ব হলে চক্রবৃদ্ধি হারে সুদ বৃদ্ধি পায়।

সুদের টাকা পরিশোধ করতে না পারলে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে বলে ভুক্তভোগীরা জানান। তার খপ্পরে পরে এলাকার অনেক সাধারণ মানুষ সর্বশাস্ত হয়েছে। এমনকি এলাকা ছেড়ে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। দুর্দান্ত প্রকৃতির টুলুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। ভয়ে মুখ খুলতে পারে না তারা। সুদের উপর টাকা নেওয়ার বিনিময়ে ব্লাং চেক ও স্ট্যাম্প লিখিত দিতে হয়। নিরূপায় হয়ে লালমনিরহাট পৌরসভার ৩ ও ৭ নং ওয়ার্ডের চাদনী বাজারের মোঃশফিকুল ইসলাম, মোঃহোসেন আলী, মোঃ মজনু, মোঃ সুজাত আলী, ও মোঃ শফিনুর রহমানসহ একাধিক এলাকাবাসী গত ২২,৩,২১ ইং তারিখ লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ফিরে আসলে বুধবার রাত৮ টার দিকে অভিযোগকারীদের সাথে প্রতিপক্ষ টুলুর মারা-মারী হয়।এতে উভয় পক্ষে ৪ জন আহত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net