1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংস্কার হয়নি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা, দূর্ভোগ চরমে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সংস্কার হয়নি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা, দূর্ভোগ চরমে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৬৬ বার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর দূর্ভোগ চরমে ওঠেছে। গেল কয়েক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এ রাস্তা সংস্কার না করায় স্থানীয়দের চলাচলে ভোগান্তি হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ সুন্দরপুর থেকে ছয়শ্রী গ্রামের প্রায় দেড় কিলোমিটারের এ রাস্তাটি সংস্কার অতিব জরুরী। এ রাস্তাটি সংস্কার না করা হলে স্থানীয়দের দূর্ভোগ দিন দিন আরোও বৃদ্ধি পাবে। আর রাস্তাটি সংস্কার করা হলে স্থানীয়দের দূর্ভোগ লাগব হবে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার দুটি স্থানে সুতাং নদীর সামান্য ভাঙ্গনের ফলে এ দূর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রায় ৩‘শত ফুট রাস্তায় মাটি ভরাট করে দিলেই এ রাস্তাটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

বাইপাস এ রাস্তাটি দিয়ে অত্র ইউনিয়নের ঘনশ্যামপুর, সুন্দরপুর, আমু চা বাগান, ছয়শ্রী, গনকিরপাড় সহ নালুয়া চা বাগান এলাকার প্রায় ৫ হাজার লোকজন চলাচল করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net