ঢাকা   ০৮:১২:২৩ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

ঈদগাঁওতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪০৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে পাহাড় থেকে পড়ে একটি বয়স্ক মাদি (নারী) হাতির মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ এর পানেরছড়া এলাকায়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, ঈদগাঁও রেঞ্জ’র পানেরছড়া নামক ঢালায় গতকাল রাতে হাতির একটি পাল আসে।

তার মধ্যে এটি বয়স্ক মাদি (নারী) হাতি পাহাড়ের উচু থেকে পা পিছলে নিচে সড়কে পড়ে গেলে মাথা আঘাত পাওয়ায় তখনি হাতিটি মারা যায়।

খবর পেয়ে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল হোসেন খান ও সঙ্গীয় ফোর্সসহ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরদিন মঙ্গলবার সকালে পশু চিকিৎসক এর মাধ্যমে ময়না তদন্তের ব্যবস্থা করেন।

স্থানীয় বাসিন্দা ছিদ্দিক জানায়, গতকাল রাতে বেশ কয়েকটি হাতি পানেরছড়া এলাকায় এসেছিল। এই হাতির পাল প্রায় সময় এই দিকে আসে। খুব সম্ভবত বয়স্ক মাদি হাতি হওয়াতে পাহাড় থেকে পড়ে মারা গেছে।

ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল হোসেন খাঁন জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে পানেরছড়া এলাকায় পাহাড় থেকে পা পিছলে হাতি পড়ে গেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বয়স্ক হাতিটি মারা গেছে।
পরদিন সকালে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে একটি বয়স্ক হাতি ঈদগাঁও পানেরছড়া এলাকায় পড়ে আছে খবর পেয়ে ঈদগাঁও রেঞ্জ ও কক্সবাজার অফিস থেকে একটি বিশেষ টহলটিম ঘটনাস্থলে গিয়ে দেখে হাতিটি মারা গেছে।

মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে হাতিটি কিভাবে মারা গেছে।

প্রাথমিকভাবে ধারণা কার হচ্ছে বয়স্ক মাদি হাতি (নারী) হওয়াতে পাহাড়ে চলাচলের সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি