1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগ-২০০১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

চৌদ্দগ্রামে উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগ-২০০১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৪৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ফালগুনকরা উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগ-২০০১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় স্বাগতিক উদয়ন সংঘ সানরাইজার্স ক্লাব ছয় ইউকেটে জয়লাভ করে। শনিবার (২৪ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন ফালগুনকরা পশ্চিম পাড়া নতুন ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

মাস্টার মো: এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সভাপতি মো: আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর কাউন্সিলর মো: বদিউল আলম পাটোয়ারী, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: ফারুক আহমেদ খাঁ শামীম।

উদয়ন সংঘের টিম লিডার মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার রুহুল আমিন, মো: জাফর আহমেদ ভূঁইয়া, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক মো: ওমর ফারুক, হাবিবুল্লাহ্ বাবুল, আব্দুল হান্নান লোকমান, গাজী শামীম নয়ন, মাহফুজুুর রহমান সোহাগ, শাহজালাল ভূঁইয়া, মাস্টার শহীদ উদ্দীন চৌধুরী, মাস্টার বশির আহমেদ, মোহাম্মদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ উদয়ন সংঘের আয়োজনে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net