1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, করোনা প্রতিরোধে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, করোনা প্রতিরোধে অভিযান

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার

নরসিংদীতে লকডাউনকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচী ও অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম।

এসময় কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়ার নেতৃত্বে নরসিংদী শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য না বাড়ানো আহবান জানানো হয়।

এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্যবিধি প্রতিপালন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা, মৃতদেহ সৎকারের বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, ব্যবসায়ী রাসেল বিন হাসানাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকসহ অন্যান্যরা।

কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা মানুষের মধ্যে মাস্ক বিতরণসহ সচেতন করছি। লকডাউনে যাতে কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে ও দ্রব্যমূল্য বৃদ্ধি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net