ঢাকা   ০৬:২০:১২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

বদরের ঐতিহাসিক বিজয় মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে

প্রেস বিজ্ঞপ্তি ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। ১৭ রমজান বদরের প্রান্তে মুসলমানদের ঐতিহাসিক বিজয় যুগে যুগে মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে।

আজ ৩০ এপ্রিল (শুক্রবার) ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যৌথ বিবৃতিতে উপর্যুক্ত কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন- মুসলমানরা কোন যুগেই শুধু মাত্র সংখ্যাধিক্যের মাধ্যমেই বিজয় হয়নি। বিজয়ের মূল শর্ত হলো আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালার সাহায্য ও অনুগ্রহ, তাই ইসলামী যুব আন্দোলন-এর সর্বস্তরের নেতাকর্মীকে এই মূলমন্ত্র মনে প্রানে ধারণ করে ইসলামকে বিজয় করার প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- সরকার অপরিকল্পিত লকডাউন এর মাধ্যমে দেশের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে দিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত হুহু করে বেড়েই চলছে। এ অবস্থায় সাধারণ মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। এই দুর্বিষহ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুবক শ্রেণী, তাই সারা দেশের যুবকদেরকে সরকারি প্রণোদনার আওতায় আনার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি