1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন অমান্য করায় অর্ধশত যাত্রীবাহী ইজিবাইক আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

লকডাউন অমান্য করায় অর্ধশত যাত্রীবাহী ইজিবাইক আটক

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৪২ বার

সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে করোনা সংক্রামণ প্রতিরোধে সপ্তাহ ব্যাপী লকডাউনের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলাতেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। লকডাউনের প্রথম দিন থেকে শুরু করে ৬ এপ্রিল দ্বিতীয় দিনেও প্রশাসনের কর্মতৎপরতা, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, মোবাইল কোর্ট ও অভিযান চলছেই। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহকারি কমিশনার (ভুমি) হাছিনা মমতাজ ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান ও গণপরিবহণে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছে । ৬এপ্রিল মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে যাত্রীবাহী দুরপাল্লার বা লোকাল কোন পরিবহন না চললেও সকাল থেকেই যাত্রীবাহী অটোটেম্পু ও ব্যাটারী চালিত ইজিবাইক ছিল চোখে পড়ার মতো।

দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর নেতৃত্বে শ্রীপুর-মাগুরা সড়কের টেম্পু ষ্ট্যান্ড ও কুমার নদের ব্রীজ এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রায় অর্ধশত যাত্রীবাহী ইজিবাইক ও অটোটেম্পু আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে। তাই করোনা সংক্রামণ প্রতিরোধে সবাইকে সচেষ্ট হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net