1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন দুদিনে ঢাকার দৃশ্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

লকডাউন দুদিনে ঢাকার দৃশ্য

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার

পৃথিবীর দূষিত শহরের তালিকায় দীর্ঘদিন ধরে দুই একের মধ্যে ঘুরপাক খাচ্ছিল ঢাকা। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া সপ্তাহব্যাপী লকডাউনে ঢাকার রূপ বদলে গেছে। কোলাহল ও যানজটের শহরে বদলে গেছে বায়ু দূষর্ণের মাত্রা। এই শহরে এখন তেমন নেই যানবাহন, নেই কালোধোঁয়া। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনেই রাজধানী ঢাকার বায়ুর গুণগত মান ব্যাপক উন্নতি হয়েছে। গাড়ি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকগুণ কমে গেছে বায়ুদূষণ।

বৃহস্পতিবার সকাল ১০টায় ৯৭ স্কোর নিয়ে বাতাসের মান সূচকে (একিউআই) বিশ্বে ২১তম অবস্থানে ছিল রাজধানী ঢাকা। পরিবেশবিদরা বলছেন, আদর্শ পরিবেশ এমনটাই হওয়া উচিত। বৃহস্পতিবার সকাল ১০টায় নেপালের কাঠমান্ডু, ভারতের নয়াদিল্লি এবং চীনের বেইজিং যথাক্রমে ২০৭, ১৬৮ ও ১৬৭ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করে।

লকডাউনে রাজধানীজুড়ে কোনো যানজট নেই, মানুষের কোলাহল নেই, ব্যস্ত শহরে ফুটপাত দখলে নেই। নেই কোনো মিছিল-মিটিং। নীরব পরিবেশ বিরাজ করছে পুরো রাজধানীজুড়ে। ঢাকাবাসী এমন দৃশ্য দেখার সুযোগ খুব কমই হয়। একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে সেই বাতাসকে ‘স্পর্শকাতরদের জন্য অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়। আর স্কোক ১৫১ থেকে ২০০ থাকলে তা বিবেচনা করা হয় ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে। বায়ুর মান ২০১ থেকে ৩০০ পিএম হলে সেটাকে বিবেচনা করা হয় ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাম্প্রতিক জরিপ বলছে, রাজধানীর বাতাসকে বিষিয়ে তুলছে যানবাহনের ধোঁয়া। বায়ুদূষণের জন্য অর্ধেক (৫০%) দায়ই মূলত তরল জ্বালানি পোড়ানোর মাধ্যমে তৈরি হওয়া এই ধোঁয়ার। ৪০ ভাগ দূষণের উৎস খড়, কাঠ, তুষের মতো জৈব বস্তুর ধোঁয়া ও সূক্ষ্ম বস্তুকণা। বাকি ১০ শতাংশ দূষিত বস্তুকণা আসে ইটভাটায় কয়লা পোড়ানোর ধোঁয়া থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net