1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্ত্রীকে প্রেমিকের সঙ্গে অবৈধ মেলামেশা করতে দেখায় চোখ হারাল স্বামী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে অবৈধ মেলামেশা করতে দেখায় চোখ হারাল স্বামী

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৪৯ বার

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় মিরাজ নামের এক যুবকের চোখ উপড়ে ফেলা হয়েছে। গুরুতর অবস্থায় মিরাজকে ঢাকায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। মিরাজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মচারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লকডাউনের ছুটিতে অসুস্থ একমাত্র ছেলে আলিফকে (৭) দেখতে ঢাকা থেকে গ্রামের বাড়ি বাউফলের দাসপাড়ায় আসেন মিরাজ। এ সময় স্ত্রী নুপুর আক্তার সন্তান নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মিরাজ মোবাইলে সন্তান নিয়ে স্ত্রীকে তার বাড়িতে আসার জন্য বলেন।

বিনিময়ে স্ত্রী তার অ্যাকাউন্টে ৫ লাখ টাকা দেওয়ার বায়না করেন। স্ত্রী তার স্বামীর বাড়িতে না আসায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিরাজ তার শ্বশুরবাড়ি যান। তিনি শ্বশুরবাড়ি গিয়ে দরজা খুলে ঘরের ভেতর ঢুকে খাটের উপর স্ত্রী ও তার প্রেমিক হাবিবকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ সময় মিরাজকে স্ত্রী নুপুর ও তার প্রেমিক হাবিব ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে। একপর্যায়ে মিরাজের ডান চোখ উপড়ে ফেলে তারা। মিরাজের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হাবিব পালিয়ে যায়। পরে মিরাজকে দ্রুত উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তপন কুমার বিশ্বাস জানান, মিরাজের ডান চোখের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মিরাজের বোন খাদিজা বেগম বলেন, আমার ভাইকে সবাই মিলে হত্যার চেষ্টা চালিয়েছে। নুপুর আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামী আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত।

মিরাজের শ্বশুর সোহরাব হোসেন বলেন, জামাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমার মেয়ের প্রায়ই ঝগড়া হতো।

বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, মিরাজের বোন হ্যাপি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net