1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভিযানের ১৯ দিন পর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল

অভিযানের ১৯ দিন পর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ বার

চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী মুহাম্মদ নুরুল ইসলাম (৩৮) হত্যা মামলার সাথে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- পশ্চিম চাম্বল ২ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জাহাঙ্গির আলমের পুত্র শামসুল আলম (৩৫), পূর্ব-চাম্বল ৮ নম্বর ওয়ার্ড এলাকার জাফর আহমদের পুত্র মু. তৌহিদুল ইসলাম (২৯)।

বাঁশখালী থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মু. আজিজুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, ‘গত শনিবার দুপুরে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামীদ্বয়কে চাম্বল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হলে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিতে জবানবন্ধী দিয়েছেন।’

তারা স্বীকারোক্তিতে জানান, ‘গত ১৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী নুরুল ইসলাম প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চাম্বল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক পথে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।’

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকান্ডে জড়িত আসামীদ্বয়কে দীর্ঘ ১৯ দিন পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান চাম্বল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা আসামীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন প্রশাসনের কাছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net