ঢাকা   ০৯:২৯:৩৪ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

ইয়াবা ও হেরোইনসহ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫৮৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলায় ইয়াবা ও হেরোইনসহ মজিবর রহমান (৪৬) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে নকলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভাধীন বাজারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানিয়েছেন। সে নকলা পৌরসভার বাজারদীর এলাকার মৃত. নূর মোহাম্মদের পুত্র।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, নকলা থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া রাত্রীকালীন ডিউটির সময় মাদক উদ্ধার অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে বাজারদীর এলাকায় মজিবরের নিজস্ব গরুর ফার্মের পিছনের রাস্তা থেকে ৫০পিস ইয়াবা ও ২গ্রাম হেরোইনসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে।এ ব্যাপারে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মজিবর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি পুলিশে চাকুরীকালীন সময়ে দূর্ঘটনায় আহত হয়ে স্বেচ্ছায় অবসরে চলে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি