1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় করোনা শনাক্ত ১১ হাজারের অধিক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

কুমিল্লায় করোনা শনাক্ত ১১ হাজারের অধিক

জেলা প্রতিনিধি, কুমিল্লা।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৫১ বার

কুমিল্লা জেলায় আরও ৬৪জন করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪জন। আজ ৩জন সহ করোনায় মারা গেছেন ৩৩২ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ। যার মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৭, আদর্শ সদর০২, সদর দক্ষিণ ১, বরুড়া ৩, ব্রাহ্মণপাড়া২, চৌদ্দগ্রাম ২, লাকসাম ৩, দেবিদ্বার ৬, হোমনা ১, মুরাদনগর ৪, মেঘনা ৪, নাঙ্গলকোট ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। মুরাদনগর, হোমনা ও সদর দক্ষিণে দুই পুরুষ ও একজন নারী মারা গেছেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লাকে রেড জোন হিসাবে পরিগণিত করা হয়েছে। এ জেলায় করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। বিকাল ৪টা পর্যন্ত ১১ হাজার ৫৪জনের রিপোর্ট পজেটিভ। করোনায় মারা গেছেন ৩৩২ জন। যাদের বেশীর ভাগই পুরুষ। লকডাউনের সময়ে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net