1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফকে অব্যাহতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

খালেদা জিয়ার প্রেসসচিব মারুফকে অব্যাহতি

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৭৭ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসংক্রান্ত একটি চিঠি গতকাল সোমবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থায়ী কমিটির বৈঠকে মারুফ কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি গত তিন বছর গুলশান কার্যালয়ে অফিস করেননি।
এ বিষয়ে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, প্রেসসচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে। চিঠিটি গুলশান অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি কাজ গুলশান অফিসের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা করবেন। তবে এখন কে প্রেসসচিবের দায়িত্ব পালন করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মারুফ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘অব্যাহতি’।

সূত্রগুলো বলছে, ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই মারুফ তাঁর কর্মস্থলে যাননি। তাঁর দায়িত্বে অবহেলা ও গাফিলতির বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখান থেকেই অব্যাহতির জন্য চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net