ঢাকা   ১১:৫২:৫৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

ঘরে খাবার ও পরিকল্পিত লকডাউনের দাবিতে নতুনধারার ঘটি-বাটি-রিক্সা মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৬৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: ঘরে খাবার ও পরিকল্পিত লকডাউনের দাবিতে ঘটি-বাটি-রিক্সা মিছিল করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি। আজ (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।

এই মিছিলে নেতৃত্ব দেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। মিছিলোত্তর পথসভায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, ২০২০ সালের মার্চ মাসে করোনা পরিস্থিতি মোকাবেলার শুরুতেই সরকার তৎকালিন স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অপরিকল্পিতভাবে সাধারণ ছুটি দিয়েছিলো। যার খেসারত দিতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে কোটি কোটি মানুষ। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হয়েছে তারা সকল দিক থেকে সফল।

এই সফলতার মিথ্যে গল্প ফেঁদে দেশকে লকডাউনে ফেলা হয়েছে। লকডাউন ঘোষণা দিয়ে গোদের উপর বিষফোঁড়ার মত মুভমেন্ট পাস নামক একটি যন্ত্রণাও চাপিয়ে দিয়েছে, অথচ এক মুঠ চালও সরকারের পক্ষ থেকে নিন্মবিত্তদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেনি। যার কারণে নিরন্নতা তৈরি হচ্ছে, মানুষ সংসার-সন্তানের ক্ষুধার জ্বালা মেটাতে ঘরের বাইরে বেরুতে বাধ্য হচ্ছে।

পরিকল্পিতভাবে বিশ্বের অন্যান্য দেশের মত নিন্মবিত্ত-শ্রমজীবী-ভাসমান মানুষদের খাবার নিশ্চিত করে তারপর লকডাউন দিয়ে দেশকে করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে না নিলে কঠোর কর্মসূচী অপেক্ষা করছে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, মনে রাখবেন, নিরন্ন মানুষ পুলিশ-প্রশাসন বোঝে না, খাবার বোঝে খাবার। আর তাই ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে তারপর লকডাউন কার্যকর চাই। ভাসমান মানুষদের পুনর্বাসন দিন, খাদ্য দিন, বাঁচার মত পরিবেশ দিন। না হয় লকডাউন তুলে নেয়ার দাবি জানান মোমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি