1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের ফোন নাম্বার ক্লোন করছে প্রতারক চক্র - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের ফোন নাম্বার ক্লোন করছে প্রতারক চক্র

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৮৪ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সরকারি মুঠোফোনের সিম নাম্বার ক্লোন করে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কাছে ফোন করছে প্রতারক চক্র।

রোববার (৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ‘Uno Banshkhali’ নামক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সিম নাম্বার (অফিসিয়াল নাম্বার ০১৭৩৩৩৩৪৩৪৫) ক্লোন করার বিষয়টি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান জানান, ‘বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ বাঁশখালী বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ ও উপজেলার আরেকজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আমার সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র নতুন ব্রান্ডের দামী ল্যাপটপ এসেছে যা ৯ হাজার টাকায় পাওয়া যাবে বলে অন্য একটি ফোন নাম্বারে বিকাশ করলে ল্যাপটপ পাঠিয়ে দিবে বলেন প্রতারক চক্র। বিষয়টি তাদের সন্দেহ হলে পরবর্তীতে আমাকে জানালে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবাইকে সতর্ক করে পোষ্ট করা হয়েছে। উক্ত নাম্বার থেকে কোন প্রকার অযাচিত কল আসলে বিভ্রান্ত হয়ে কোন ধরণের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

নাম্বার ক্লোনিং এর বিষয়টি ইতোমধ্যে বাঁশখালী থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net