1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৭৮ বার

“মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে সামাজিক দূরত্ব মেনে একটি র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে জাটকা সংরক্ষণে প্রচারাভিযানের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি। এসময় বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ সবুর হোসেন, সদস্য সচিব শেখ সেলিনা ভানু সেলি, উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, বাগেরহাট পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শিশির দাসসহ আরও অনেকে উপস্তিত ছিলেন। পরে শহীদ মিনার চত্বরে এক পথসভা অণুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত অতিথিরা জাটকা সংরক্ষণের গুরুত্বসহ নানা বিষয়ে বক্তব্য দেন।

বাগেরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি বলেন, আজ থেকে জাটকা সংরক্ষন সপ্তাহ শুরু হল। ১০ এপ্রিল এই সংরক্ষন সপ্তাহ শেষ হবে। এর মধ্যে কেউ যদি জাটকা আহরণ করার চেষ্টা করেন তাহলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। এছাড়াও জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলে পল্লীতে আলোচনা সভা, ভিডিও ও প্রামান্যচিত্র প্রদর্শন, হাট-বাজারে অভিযান, জাটকা সংরক্ষনে উদ্বুদ্ধকরণ সমাবেশ, পথ নাটক, আঞ্চলিক সংগীত, লোক সংগীত পরিবেশনসহ নানা আয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net