1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলা হাসপাতালে করোনা উপসর্গ সন্দেহে একজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

শরণখোলা হাসপাতালে করোনা উপসর্গ সন্দেহে একজনের মৃত্যু

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৩৫ বার

বাগেরহাটের শরণখোলায় করোনা সন্দেহে মো. তাহের খান (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের কাছে থাকা জাতীয় পরিচয় পত্র সূত্রে জানা যায়, তাহের খানের বাড়ি বরিশালের হিজলা উপজেলার চর হিজলা গ্রামে। বাবার নাম মৃত কেরামত আলী খান, মায়ের নাম শামর্তবান বেগম। ওই ব্যক্তি মারেফাত তরিকার হওয়ায় বিভিন্ন মাজার এবং তার একই তরিকার লোকদের বাড়িতে আসাযাওয়া করতেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, সোবাহান নামে এক লোক অসুস্থ তাহেরকে দুপুর একটার দিকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তি রেজিস্টারে তার মোবাইল নম্বরটি রেখে চলে যান। এর পর কেউ তার কাছে আসেনি।
ওই মোবাইল ফোনে মোংলা উপজেলার জয়মনি গ্রামের সোবাহানের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যায় তাহের খান তার বাসার সামনে এসে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে বাসায় থাকতে দেন। রাতে কয়েকবার বমি করার পর আরো অসুস্থ হয়ে পড়েন। সকালে শরণখোলায় তার তরিকার খলিল সরদারের বাড়ি নিয়ে যেতে বলেন। পরে একটি টমটমে করে তাকে নিয়ে শরণখোলা হাসপাতাতে ভর্তি করা হয়। তার সঙ্গে থাকার একটি কৌটায় ৪হাজার টাকা, একটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র ছিল।

এব্যাপারে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পানিরঘাট গ্রামের খলিল সরদার ওরফে খলিল ফকির বলেন, মৃত ব্যক্তি আর আমি একই তরিকার ভাই। এক সপ্তাহ তার বাড়িতে থাকার পর দুদিন আগে চলে যান। আমি তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এইচ এম ফয়সাল আহমেদ জানান, মৃত লোকটির শরীরে করোনার উপসর্গ ছিল। পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তবে, করোনাভাইরাস আছে কি না তার পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মৃত্যু খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net