1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫২০ বার

নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় এবং সরকারের দেওয়া লক ডাউনের কারণে মাধ্যমিকের অ্যাসাইনমেন্টের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশি বলছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নির্দেশনাটি দেওয়া হয়েছে। সংক্রমণ কমলে লকডাউন উঠে এই কার্যক্রম পুনরায় চালু করা হবে।

সোমবার (৫ এপ্রিল) এই নির্দেশনা বাস্তবায়ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরসহ সংশ্লিষ্ট সব দফতরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

লকডাউনের সময়ের এর কোনোটাই করতে হবে না শিক্ষার্থীদের।

এর আগে, ২০২০২ সালের এই মূল্যায়ন পদ্ধতিটি চালু করা হয়। এই শিক্ষাবর্ষে ২০ মার্চ থেকে দ্বিতীয় দফায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয় অ্যাসাইনমেন্ট। মাউশি সে সময় বলেছিল, সপ্তাহ শুরুর দুদিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে মাউশির ওয়েবসাইটে। সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের সেই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। এই পুরো কাজটি অনলাইনে করা যাবে। চাইলে সামাজিক দূরত্ব মেনে স্কুলে গিয়েও অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, গেল বছরের মার্চ থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এই মূল্যায়ন পদ্ধতি চালু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এ পদ্ধতিতেই গেল শিক্ষাবর্ষের পাঠসূচি শেষ করেছে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net