1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকের ওপর দূর্বৃত্তের হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর দূর্বৃত্তের হামলা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৭৪ বার

বাগেরহাট জেলার, মোংলায় কর্মরত এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দূর্বত্তরা। এতে আলী আজিম (২৮) নামে ওই সাংবাদিকের হাত ভেঙ্গে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আলী আজিম ঢাকার ‘দৈনিক গনকন্ঠের’ মোংলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এ ঘটনায় একজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মোংলা থানার এ এস আই মোঃ নাসির বলেন, আলী আজিম নামে ওই সাংবাদিক গতকাল রাত সাড়ে ৯ টার সময় পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মিলন নামে এক ব্যাক্তি তাকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। থানায় দায়ের হওয়া অভিযোগে এ সব তথ্য উল্লেখ করা হয় বলেও জানান তিনি।

মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত করে এর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক আলী আজিমের ওপর হামলাকারী মোঃ মিলন পৌরসভার ২ নং ওয়ার্ডের মোর্শেদ সড়কে মোঃ হারুনের ছেলে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net