1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওবায়দুল কাদেরের কারণেই আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে: কাদের মির্জা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ওবায়দুল কাদেরের কারণেই আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে: কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৭৩২ বার

এবার বড় ভাই ওবায়দুল কাদেরকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দিবেন না বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। তিনি বলেন, বড় ভাইয়ের কারণেই তার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে বলে অভিযোগ করেছেন।

শুক্রবার বিকালে ফেসবুক লাইভে দেয়া বক্তব্যে কাদের মির্জা এসব কথা বলেন।

বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা প্রায় ১৫ মিনিটের ফেসবুক লাইভে বলেন, তুমি জেলে দেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।
এর আগে কাদের মির্জা কাদের বিকালে এক ফেসবুক লাইভে বলেন, আমার বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিসের ইঙ্গিত প্রশ্ন করে মির্জা কাদের বলেন, আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেফতার করে গুলি করে মেরে ফেলবেন?

ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে মির্জা কাদের বলেন, এখানে হামলার শিকার হয়ে আমার ছেলেরা ঢাকায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওবায়দুল কাদের সাহেব কোনো খোঁজ-খবর নেননি।

কাদের মির্জা অভিযোগ করেন, ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তার দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আজকে গরীব কর্মীরা দুই বেলা খেতে পারেন না। তাদের জেলে যেতে হয়। ওসি তাদের এখানে এনে মারধর করেন। একরাম-নিজামের সন্ত্রাসীরা ও ইশারাতুন্নেসা কাদেরের সন্ত্রাসীরা আজকে সব করছে।

https://www.bd-pratidin.com/country/2021/04/18/640400?fbclid=IwAR38LwBG696PoMTq1rAFZbRTJ5cuVHyMANluz-uBAP8EyhKL-5M5LyU3MJE

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net