1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত আহমদ রেজার পরিবারকে জামায়াতের সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত আহমদ রেজার পরিবারকে জামায়াতের সহায়তা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৭৫ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে বেতন-ভাতার দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকদের উপর পুলিশের নির্বিচারে গোলাবর্ষণে নিহত বাঁশখালী উপজেলার গন্ডামারার পূর্ব বড়ঘোনার মাহমুদ রেজা মিনহানের পরিবারকে বাংলাদেশ জামায়ত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রাহমান ত্রাণ সহায়তা তহবিল থেকে নগদ ১লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করেন।

আজ (২০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের পক্ষ হতে শহীদ মাহমুদের কবর জেয়ারত শেষে তাঁহার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা আমীর জাফর ছাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, জেলা এসিস্টেন্ট সেক্রেটারী জাকারীয়া।

এ সময় উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোখতার হোসাইন সিকদার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মরতুজা আলী, সাবেক ইউপি সদস্য মাওঃ ফারহাদ, মোহাম্মদ উল্লাহ, মোদ্দাচ্ছীর, হারুন, ফারুক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জামায়াতের জেলা প্রতিনিধিরা গন্ডামারায় নিহত শহীদ মাহমুদ রেজার পরিবারের প্রতি সমবেদনা জানান। শহীদ পরিবার কে আমীরে জামায়াতের পক্ষ হতে তারা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net