1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২২৭ বার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে রুনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুনা আক্তার উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড়িয়াচরা গ্রামের মৃত জহর আলীর মেয়ে।

বিয়ের পর স্বামীর বাড়ীতেই থাকতেন রুনা। তার স্বামী শাহেদাগোপ গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে মাসুদ সৌদি প্রবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের শাশুড়ি জাহেনারা বেগম ঘুম থেকে উঠে পুত্রবধূ রুনাকে তার ঘরে না অনেক ডাকা ডাকি করার পর তাদের রান্না ঘরে গিয়ে দেখে কাঠের পাইরের (খুটি) সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুনার লাশ উদ্ধার করে।

তবে রুনার পরিবারের লোকজনের দাবী রুনাকে পরিকল্পীত ভাবে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে বলা যাবে মৃত্যুর কারণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net