1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

শ্রীনগরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৩৭ বার

শ্রীনগর উপজেলার বাঘড়ায় জোরপূর্বক জমি দখল করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুর
১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে মধ্য বাঘড়া গ্রামের মৃত আব্দুর রহমান গাছির
কন্যা সোঁনা তারা ডলি (৪৫) বলেন, ওয়ারিশ হিসেবে আমরা ৪ ভাই বোন বাঘড়া
মৌজার আরএস ৭৪৬নং খতিয়ানের ১০১৯৮, ১০১৯৯, ১০২০০ও ১০২০১নং দাগে
২২.২৫ শতাংশের মালিক। আমার ছোট ভাই আনু গাছি প্রতিবেশী মহিউদ্দিনের
ছেলে ছামেদ আলী ও ফিরোজ আলীর কাছে ৪ শতাংশ জমি বিক্রি করে। আমি ও
আমার ভাই নূরু গাছির নামে ১৭.১৩ শতাংশ জায়গা নামজারি ও জমাভাগ করি।
অথচ বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালী ছামেদ আলী ও ফিরোজ আলী আমাদের
নামজারিকৃত প্রায় ১০ শতাংশ জমি দখল করে ভবন নির্মাণ শুরু করে।

এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের দ্বারস্ত হলেও কোন কাজে
আসেনি। এনিয়ে গত ২৪ এপ্রিল বিরোধপূর্ণ জমি মাপঝোপ করে ভবণ
নির্মাণ কাজ করতে বলায় প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালায়। এতে করে
আমিসহ পরিবারের বেশ কয়েকজন আহত হই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে
চিকিৎসা নেই। পরে উপায় না পেয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করি।
তিনি আরো বলেন, এর আগেও প্রতিপক্ষরা আমার ভাই নূরু গাছিকে (৯০) নিজ
বসতবাড়িতে মারধর করে। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এঘটনায়
সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net