1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অস্থায়ী কাউন্সিলর কার্যালয় ও সমাজ কমিটির অফিস উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অস্থায়ী কাউন্সিলর কার্যালয় ও সমাজ কমিটির অফিস উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪০৫ বার

নিজস্ব প্রতিবেদক :
১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩নং বাজারে ২১ মে শুক্রবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কাউন্সিলর কার্যালয় ও সমাজ কমিটির অফিস উদ্বোধন করেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি অবঃ প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাঈদ-এর সভাপতিত্বে ও মাস্টার জাফর ইকবাল টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামলী লীগের সহ-সভাপতি হাজী সামসুল আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নুরুল আবছার (আলমগীর), এ ইউনিট ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফি। এতে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ৩নং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কামাল, এস এম তারেক, মো. আবুল বাশার, পল্লি চিকিৎসক খ ম সিরাজুল ইসলাম, রতন সেন, ৩নং বাজার হিন্দু সোসাইটির সভাপতি হরি কমল, সিনিয়র সভাপতি রতন বাবু, অবঃ প্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা হাটহাজারী শাখার সভাপতি অবঃ সার্জেন্ট আজাদ, সাধারণ সম্পাদক বিজয় তালুকদার, উপদেষ্টা অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফজল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম বলেন, মাদক তরুণদের জীবনীশক্তি ক্ষয়ের মূল কারণ। তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। এলাকায় যেখানে মাদকের স্পটের খোঁজ পাওয়া যাবে, যেখানেই মাদক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যাবে, এর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ওয়ার্ড কাউন্সিলর অফিস এ এলাকার মানুষদের জন্য দূরবর্তী হয়ে পড়ায় এখানে আরেকটি অস্থায়ী ওয়ার্ড কাউন্সিলরের অফিস উদ্বোধন করা হয়েছে, যাতে এলাকার মানুষের সেবা পেতে সহজ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net