1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে ভূট্টা ক্ষেত থেকে ফুটফুটে এক জীবিত নবজাতক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

পাটগ্রামে ভূট্টা ক্ষেত থেকে ফুটফুটে এক জীবিত নবজাতক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৭৪ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সবেতুল্লা এলাকায় ভুট্টা ক্ষেত থেকে এক ফুটফুটে নবজাতক কণ্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে মোহাম্মদ আলীর স্ত্রী মীনা বেগম।
জানাগেছে, শুক্রবার ২১ মে সকালে ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সবেতুল্লা এলাকার ভুট্টা ক্ষেতের চিকন আইলের (রাস্তা) মধ্যে রক্তসহ দেখতে পান ওই নবজাতকে। পরে মিনা বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে লোকজন একনজর দেখার জন্য ওই দম্পত্তির বাড়িতে ভীড় জমায়। থানা পুলিশ বিষয়টি জানতে পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ও উপ- পুলিশ পরিদর্শক (এসআই) হাসান নবজাতক শিশুসহ দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে থানার নারী ও শিশু সেলে রাখা হয়।
পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম নবজাতক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে থানার নারী ও শিশু সেলে রাখা হয়েছে। ছোট্ট শিশুর জরুরী পরিচর্যার প্রয়োজন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে উদ্ধারকারী দম্পত্তির জিম্মায় দেয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে উপযুক্ত অভিভাবক পাওয়া না গেলে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net