1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে ইসলামী আন্দোলন প্রতিনিধি দলের সাক্ষাত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে ইসলামী আন্দোলন প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৫৯ বার

ফিলিস্তিনের ওপর ইসরাইলি বর্বরতা ও নৃশংসতার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ২৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় ফিলিস্তিনের সম্মানিত রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে ফিলিস্তিনের রাষ্ট্রপতি জনাব মাহমুদ আব্বাসের কাছে একটি সংহতি পত্র অর্পণ করেন। প্রেরিত চিঠিতে এবং পারস্পরিক আলোচনায় সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহতদের শাহাদাতের মর্যাদা প্রাপ্তির জন্য দোয়া এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান পীর সাহেব চরমোনাই। পীর সাহেব চরমোনাই তার প্রেরিত চিঠিতে একক স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার মুক্তি সংগ্রামে একাত্মত্তা পোষণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ নুরুল করীম।
ফিলিস্তিনের সম্মানিত রাষ্ট্রদূত ফিলিস্তিন ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভুমিকার ভুয়সি প্রসংশা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে বলেন- প্রতি বছর ১৪ মে বাংলাদেশে সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে ও ইসরাইলের বর্ররতার বিরুদ্ধে “নাকাবা দিবস“ পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেইসাথে মুসলিম উম্মাহর মনের গহীনে প্রথম কেবলা উদ্ধারের বাসনা উজ্জীবিত করতে প্রতিনিয়ত কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট থেকে “ইসরাইল ব্যতিত“ শব্দ তুলে দেয়ার ব্যাপারে নিয়মতান্ত্রিক আন্দোলন ও সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী আন্দোলন বাাংলাদেশের নেতৃত্ব।
সৌহার্দপূর্ণ আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ, সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও ফিলিস্তিনি মুক্তি সংগ্রামে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net