1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতানো প্রতারক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতানো প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৩২ বার

রংপুর ব্যুরোঃ সেনা, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি, বদলি ও পদোন্নতি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক তানজিল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-১৩ মিডিয়া অফিসার সামুয়েল সাংমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনা, পুলিশ, বিজিবিসহ সরকারি বিভিন্ন দফতরে গ্রামের সহজ সরল মানুষসহ বিভিন্নজনকে চাকরি, বদলি ও পদোন্নতি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রতারক তানজিল মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রতারক তানজিল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনীতে চাকরি, বদলি ও পদোন্নতি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net