1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৯০ বার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাটাখালী গ্রামের মনির শিকদার (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের শিকদারের ছেলে এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি মনোহারি দোকান দিত।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকান ঘুমাতে এসেছিল মনির। ওইসময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
এ ব্যাপারে শনিবার সকাল ৮ টার দিকে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থানা থেকে লাশ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাস্থলে এসে খোঁজ খবর নিচ্ছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net