1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর

শেরপুরে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৮৪ বার

শেরপুরে ২ কেজি গাঁজাসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ মে শনিবার বিকেলে শহরের সজবরখিলা মহল্লার ভাড়া বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিন নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার নাহিদ হাসানের স্ত্রী। শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক, এসআই ইউসুফ আলী, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেলে পৌর শহরের সজবরখিলা মহল্লায় মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনের ভাড়া বাসায় অভিযান চালায়।

এসময় তার শয়ন কক্ষের পাশের রুম থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতারের বিষয়টি ডিবির (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net