1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এর উদ্যোগে ডেমরা থানাধীন ২৭ এলাকার অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

“ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এর উদ্যোগে ডেমরা থানাধীন ২৭ এলাকার অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৯৭ বার

রাজধানীর ডেমরায় “ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন”(রেজি নং- ঢ ০৯৪২১) নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ডেমরা থানাধীন ২৭ টি এলাকার অসহায়-দরিদ্রের মাঝে ত্রাণ, সেলাই মেশিন ও একটি রিকশা বিতরণ করা হয়েছে। অন্য সামাজিক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও বিএবিএসএ’র সহযোগিতায় সোমবার বিকেলে স্টাফ কোয়ার্টার এলাকায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ সময় এলাকার ১৪৩২ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে সেমাই, চিনি, দুধ, পোলার চাল ও অসহায় নারীদের কর্মসংস্থানে ৩৬ টি সেলাই মেশিনসহ ১ টি রিকশা বিতরণ করে। আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো. ইসমাইল হোসেন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির রকি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন দবির আহমেদ মৃধা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট গোলাম আহমেদ টিটু, আহবায়ক ডেমরা ভলান্টিয়ার্স ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, শহর সমাজসেবা কার্যক্রম ঢাকা-১ এর সমন্বয় পরিষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. নুর ইসলাম, বিএবিএস’র সভাপতি মো. কামরুল ইসলাম মাসুদ, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী আবুল কালাম, মো. জাকির হোসেন তালুকদার, মো. আলী আজগর জিন্নাহ, মো. জসীম উদ্দিন, আশ্রয়ের সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, আশ্রয় বিগত ২০১৪ সন থেকে সংগঠনটি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যায়ে ডেমরা থানার ২৭ টি এলাকার অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ প্রতি এলাকায় নূন্যতম ১টি সেলাই মেশিন বিতরণ করে। এ বছরই প্রথম রিকশা বিতরণ করা হয় যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net