1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশি শ্রমিকদের অভিযোগ জানাতে নতুন অনলাইন সেবা চালু কাতারে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

বিদেশি শ্রমিকদের অভিযোগ জানাতে নতুন অনলাইন সেবা চালু কাতারে

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৩৪ বার

কাতারে বিদেশি শ্রমিকদের অভিযোগ গ্রহণের জন্য নতুন অনলাইন সেবা চালু করেছে কাতার শ্রম মন্ত্রণালয়।
এই অনলাইনে বিদেশি কর্মী ও শ্রমিকেরা খুব সহজে ঘরে বসে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।

আরবি ও ইংরেজি ভাষায় এই অভিযোগ দায়ের করা যাবে। বিভিন্ন ভাষার শ্রমিকদের সুবিধার্থে এই অনলাইনের কোনো কোনো বিষয় ১০ টি ভাষায় অনুবাদ করা হয়েছে।
যে কোনো শ্রমিক কাতারি আইডি এবং নিজের আইডির মাধ্যমে কেনা মোবাইল নাম্বার ব্যবহার করে এই অনলাইনে প্রবেশ করে অভিযোগ জানাতে পারবেন। প্রথমে অভিযোগের ধরণ ঠিক করতে হবে।
কাতার শ্রম মন্ত্রণালয়ের শ্রম সম্পর্ক বিভাগ এই অভিযোগ যাচাই ও সমাধান করবে। অভিযোগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে শ্রম মন্ত্রণালয় সেটি আপোস করে সমাধানের চেষ্টা করবে।
আপোসে সমাধান না হলে অভিযোগকারী এবং অভিযুক্ত কোম্পানিকে ডেকে অভিযোগপত্রে স্বাক্ষর নেওয়া হবে এবং উচ্চ কমিটিতে তা পাঠানো হবে।

এই অনলাইনের মাধ্যমে শুধু শ্রমিকরা নিজ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানাবেন তা নয়, বরং চাইলে কোম্পানিও নিজ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে।
এমনকি যেসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিকরা কাতারে আসেন, সেগুলোর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net