1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

শেরপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৪৭ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরে আওয়ামী মৎস্যজীবী লীগ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২২ মে শনিবার সকালে শেরপুর জেলা শহরের চকবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূরজ্জামান, শহর মৎস্যজীবী লীগ সভাপতি আফিউর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মোল্লা রাসেদ উদ্দিন, সদর উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি এজেডএম হুমায়ুন কবীর, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ জেলা মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net