ঢাকা   ০৮:১৭:৪৯ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

অনৈতিক কার্যকলাপের দায়ে পারকী সৈকত সী-ভিউ হোটেল থেকে ৬ জোঁড়া তরুণ-তরুণী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪০৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারা সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় সী_ভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জোঁড়া তরুণ-তরুণীকে আটক করেছে কর্ণফূলী থানা পুলিশ।
১৮ই মে, ২০২১ (মঙ্গলবার) বিকাল ৩টায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আবাসিক হোটেলের নামে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার দায়ে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ ।
কর্ণফুলী থানা সূত্রে জানা যায়,
পারকি বিচে অবস্থিত সী-ভিউ আবাসিক হোটেলটিতে দিনের বেলা সৈকতে বেড়াতে আসার নামে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা বিশ্রামের নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ পাওয়ার পর, মঙ্গলবার দুপুরে হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১২ তরুণ-তরুণীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, আনোয়ারা উপজেলার,
বরুমচড়া এলাকার, নাজমুল ইসলাম+সোনিয়া আক্তার,মালঘর এলাকার, আরিফুল ইসলাম+সাকি আক্তার,গুন্দীপপাড়া এলাকার, আজিজ+রোশনি আক্তার,বটতলী এলাকার, শাকিল+তানিয়া আক্তার,চন্দনাইশের বরকল এলাকার,মিজানুর রহমান+সুনিয়া আক্তার ও বাঁশখালী উপজেলার,রবিউল আলম+নাদিয়া আক্তার।জিজ্ঞাসাবাদে জানা যায়,
এরা পারকিতে বেড়াতে এসে, স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে বিশ্রামের জন্য কয়েক ঘণ্টার ভাড়া নিয়ে অবস্থান করে।
জানা যায়,পারকি সী-ভিউ আবাসিক হোটেলটি ২ বছর আগে উদ্বোধনের পর থেকে বিভিন্ন সময় পুলিশ ও আনোয়ারা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে, অসামাজিক কর্মকাণ্ডের দায়ে একাধিকবার জরিমানা ও সিলাগালা করেছিল।
পরবর্তীতে,মুচলেকা দিয়ে তারা আবার হোটেলটি চালু করে। হোটেলটির মালিকানাও কয়েকবার পরিবর্তন হয়েছে। আনোয়ারা উপজেলার জয়নাব আলী নামের ব্যক্তি এই আবাসিক হোটেলটির মালিক।চট্টগ্রামের মোঃ ফারুক, কুমিল্লার মোঃ জাফর ও গোপালগঞ্জের মোঃ শাকিল এই ৩ জন যৌথভাবে জয়নাব আলী থেকে মাসিক ভাড়ায় হোটেলটি পরিচালনা করে আসছিল । তাদের মধ্যে ফারুক বর্তমানে জেলে রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি