1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চকরিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

চকরিয়া প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৫৭ বার

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে চকরিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোমবার (৩১মে) সকালে কক্সবাজার জেলা শাখার ব্যানারে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শতশত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা মো. কামাল উদ্দিন। এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, ছাত্রনেতা কফিল উদ্দিন, হেলাল উদ্দিনসহ উপজেলা ও পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উন্নতি চাইলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুযোগ নিশ্চিত করুন। নেতৃবৃন্দ সরকারের কাছে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতিকে মেধা শূণ্য থেকে রক্ষা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net