1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে ১০ গ্রাম সিএনজি টেক্সি আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে ১০ গ্রাম সিএনজি টেক্সি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪০৮ বার

কে এম ইউছুফ :: চট্টগ্রাম নগরীতে ট্রাফিকের অভিযান ১০টি গ্রাম সিএনজি ও দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করেছে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ। আজ সোমবার (১৭ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার মো. শরীফুল ইসলাম।

এই বিষয়ে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার মো. শরীফুল ইসলাম বলেন- ‘নগরে কোনো গ্রাম সিএনজি প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে আজ কড়া নির্দেশ দিয়েছি। এ সময় বাস মালিক সমিতিকেও নির্দেশ দেয়া হয়েছে, যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে।

তিনি বলেন- আমাদের এই অভিযান চলমান থাকবে। টোকেন বাণিজ্যের সঙ্গে কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।’

সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. মশিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনজু, চট্টগ্রাম-রাঙামাটি ও খাগড়াছড়ি বাস মালিক সমিতির ফারুক খান, মো. মনসুর আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান অভিযানকালে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চলমান লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ করেছে সরকার। জেলার অভ্যন্তরে বাস সমূহ চালু থাকলেও নগরীতে মেট্রো বেবিট্যাক্সিগুলো বন্ধ রয়েছে। তবে মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ সিএনজি চালিত গ্রাম টেক্সিগুলো ট্রাফিক পুলিশের সাথে কন্ট্রাকের মাধ্যমে ঘুষ দিয়ে টোকেন নিয়ে চলাচল করছে’ এমন অভিযোগ উঠেছে সম্প্রতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net