1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহিন সিকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৭৩ বার

বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মানামায় পাচঁ তারকা হোটেল গোল্ডেন টিউলিপে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহ জালাল। সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া খান ও হাকিম মৃধার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান ড. মইজ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইন এর সভাপতি মোহাম্মদ কয়েস, বিজনেস ফোরাম বাহরাইন এর সভাপতি এ, কে, আজাদ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় উপস্থিত ছিলেন, বিজনেস ফোরাম বাহরাইন এর সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন এর চেয়ারম্যান তাজউদ্দীন সিকান্দার, যুবলীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বকুল সূত্রধর, জালালাবাদ কমিউনিটির সভাপতি আখতার হোসেন কাঁচা মিয়া, জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন মুন্না, যুবলীগ বাহরাইন শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নজির আহমেদ, প্রবাসী মাদারীপুর একতা সংঘ বাহরাইনের সভাপতি মারুফ হোসেন চানমিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের আগে মোনাজাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মোফাজ্জল হোসেন লিটন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net