1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় রিং-বাঁধ ভেঙ্গে সাতটি গ্রাম প্লাবিত ও তিন হাজার পরিবার পানিবন্ধী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

শরণখোলায় রিং-বাঁধ ভেঙ্গে সাতটি গ্রাম প্লাবিত ও তিন হাজার পরিবার পানিবন্ধী

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৩৪ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় জোয়ারের চাপে উপকুলীয় অঞ্চল বাগেরহাটের শরনখোলায় বলেশ্বর নদীর তীরবর্তী ৩৫/১ পোল্ডারের রিং-বাঁধ ভেঙ্গে কমপক্ষে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাঁধের ভিতরে ও বাহিরে থাকা প্রায় তিন হাজার পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে।

যার ফলে খাবার সহ বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, ২৫মে (মঙ্গলবার) থেকে বলেশ্বর নদী সংলগ্ন এলাকায় পানি বাড়তে শুরু করে এবং ২৬ মে (বুধবার) সকাল থেকে উপজেলা জুড়ে গুরি গুরি বৃষ্টি সহ ঝড় হাওয়ার পাশাপাশি নদীর পানি বাড়তে থাকে।

এক পর্যায়ে একই দিন দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী, তেরাবেকা ও চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা মো. রোকা তালুকদার, মো. গনি হাওলাদার ও মো. মানিক তালুকদারের বাড়ী সংলগ্ন এলাকা থেকে রিং-বাঁধ ভেঙ্গে যায়।

এতে উপজেলার বগী, খুরিয়াখালী, তেরাবেকা , চালিতাবুনিয়া, চাল-রায়েন্দা, সোনাতলা, রসুলপুর , রাজৈর বান্দাঘাটা ও রায়েন্দা বাজার সহ ৬/৭টি গ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বাঁধের উভয় পার্শে¦র প্রায় তিন হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়ে। উপজেলার শরনখোলা বাজারের ব্যাবসায়ী মো. জালাল আহম্মেদ বলেন, জোয়ারের চাপে হঠাৎ করে রিং-বাঁধ ভেঙ্গে যাওয়ার কারনে তার তিনটি মৎস্য ঘের চোঁখের সামনেই মুহুর্তে তলিয়ে যায়।

এতে তার কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। এছাড়া প্লাবিত হওয়া পরিবার গুলোতে রান্না-বান্না করার কোন সুযোগ না থাকায় খাবার সহ বিশুদ্ধ পানির চরম সংকট শুরু হয়েছে। পাশাপাশি ভাংঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা তাদের গবাদি পশু গুলো নিয়ে চরম বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ায় জনসাধারনের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে এবং তাতের মাঝে কিছু খাদ্য সহয়তা দেওয়া হয়েছে। এছাড়া বাঁধের উভয় পার্শের সহস্রাধিক পরিবার পানি বন্দী অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net