1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভার মডেল থানার নতুন ওসি কাজী মাইনুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাভার মডেল থানার নতুন ওসি কাজী মাইনুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৯৪ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু : ঢাকা জেলার সাভার মডেল থানা’র নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোঃ কাজী মাঈনুল ইসলাম। পুলিশের এই পরিদর্শক ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালন করেছিলেন। খুলনার সন্তান কাজী মাইনুল এর আগে ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বদলি করার মাস না পেরোতেই রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো
কাজী মাইনুল ইসলামকে।

সে সময় বদলির ২২ দিন পরে পূনরায় রমনা থানার দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে।

বদলির আদেশ সুত্রে জানাযায়, সেই দিন ছিলো মঙ্গলবার ১৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরের এক অফিস আদেশে তাকে বদলি করা হয়েছিল ।

অফিস আদেশে ডিএমপির অপারেশন বিভাগ থেকে কাজী মাইনুল ইসলামকে রমনা থানার ওসি, গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানকে গোয়েন্দা-উত্তর বিভাগে এবং রমনা মডেল থানার ওসি জানে আলম মুনশীকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছিলো।

পরে বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে কাজী মাইনুলের বিরুদ্ধে অভিযোগ করায়, ১৯ ডিসেম্বর তাকে প্রত্যাহার করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)তে পরে ২৪ ডিসেম্বর তাকে রমনা থানা থেকে ডিএমপির অপারেশন বিভাগে বদলিও করা হয়েছিলো ।

সর্বশেষ তিনি আজ সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ এএফএম সায়েদের স্থলাভিষিক্ত হলেন। সায়েদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন। গত সপ্তাহে তাদের বদলির আদেশ হয়। ২১ মে (২০২১) শুক্রবার সন্ধ্যায় কাজী মাইনুল ইসলাম সাভার মডেল থানায় দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net