1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের ধাওয়ায় এক নারী শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের ধাওয়ায় এক নারী শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৬০ বার

সাভার উপজেলার আশুলিয়ায় ডিইপিজেডের সামনে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিক্ষুব্দ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করলে পালাতে গিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে এক শ্রমিক মারা যায়।

রবিবার (১৩জুন) সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের লেনী ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

নিহতের নাম জেসমিন বেগম (৪২), তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা ও বলিভদ্রবাজার এলাকার মধুপুুরে ভাড়া থেকে গোলটেক্স কারখানায় জুনিয়র অপারেটর হিসাবে কাজ করছিলেন।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের গেটের সামনে সমবেত হয়ে ঢাকা-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন তারা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা ৩/৪ টি গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিকেএসপির আম্পায়ারবাহী গাড়ীর লুকিং গ্লাস ভেঙ্গে যায়।

পরে শিল্পপুলিশ জল কামান ও ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শ্রমিকেরা দৌড়ে ছুটাছুটি করার সময় গোলটেক্স গার্মেন্টস কারখানায় কর্মরত জেসমিন বেগম নামের এক শ্রমিক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিলে সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিইপিজেড এর জিএম আব্দুস সোবহান জানান, ওই কারখানার শ্রমিকরা কোন এক ফেইসবুক মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুল খবর জানতে পারে যে তাদের আজ বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এর পর শ্রমিকরা কারখানার সামনে জমায়েত হলে মাইক দিয়ে তাদের জানিয়ে দেওয়া হয় কারখানা কতৃপক্ষ কোন মেসেজ দেয় নি। তারা ভুল খবর পেয়েছেন। তাদের পাওনাদি পরিশোধ করা হবে যত দ্রুত সম্ভব।

এর পর শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এছাড়া এঘটনার সময় দৌড়া দৌড়িতে দুর্ঘটনাবশত এক কারখানা শ্রমিক বিদ্যুতের খুটিতে আঘাত পেয়ে মৃত্যুবরন করেন বলেও জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পরিচালক পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়োছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net