1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষিজমি থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধার করলো হাটহাজারী থানা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

কৃষিজমি থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধার করলো হাটহাজারী থানা পুলিশ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১৯ বার

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমি থেকে একটি অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পশ্চিম আলমপুর গ্রামের দক্ষিণ পাশে একটি মুরগি খামার সংলগ্ন কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক প্রদীপ দে সঙ্গীয় ফোর্স নিয়ে অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করেছে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এছাড়া গোলাটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশের ধারণা, ওই স্থানটির অদূরেই অবস্থিত হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণরত সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত গোলাবর্ষণের সময় কামানের অবিস্ফোরিত গোলাটি হয়তো কোনো সময় এই কৃষি জমিতে এসে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ বিষয়টি জেনেই ইউএনও রুহুল আমিন কথা বলেছেন- হাটহাজারী ফায়ারিং রেঞ্জের অফিসার ইনচার্জ মেজর বুলবুল আহমদের সাথে। পাশাপাশি র‍্যাব ও থানা পুলিশকে অবহিত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net